০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ২৪’র গণঅভুত্থানে শহীদ সুমনের পরিবার পেল ইজিবাইক উপহার

এস,এম,রুহুল তাড়াশী

সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে ২৪’র গণঅভুত্থানে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য একটি ইজিবাইক উপহার দেয়া হয়েছে।আজ রোববার (৮ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের পক্ষে শহীদ সুমনের বাবা মোঃ গঞ্জের আলীর হাতে ইজিবাইকটি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এ সময় জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হকসহ সুমনের পরিবারের সদস্য ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মোঃ গঞ্জের আলীর ছেলে সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট গুলিতে নিহত হন।

সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪