
শহিদুল ইসলাম খোকনঃ মোলভীবাজার জেলার বড়লেখা উপজেলা কলাজুরা গ্রামের মোহাম্মদ মামুন মিয়ার পাচঁ ছেলে ও দুই মেয়েকে নিয়ে একটি পরিবার। দীর্ঘদিন প্রবাশে থেকে নিজের সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে পরিবারের জন্য জীবনের একটি অংশ কাটিয়ে দিলেন। মধ্য বয়সে এসে বেঁচে থাকার তাগিদে চাষাবাদের কাজে মাঠে-ঘাটে বিলিয়ে দিলেন পরিবারের সবার মুখের হাসিফুটাতে জীবনের বাকি অংশটুকু। তবুও শেষ রক্ষা পাননি নিজের মেজু ছেলে নোমানের হাত থেকে , গত ২৪ শে নভেম্বর ২০২৪ইং তারিখ রবিবার রাত ১০ টায় নোমান তাহার বিয়ের কাবিনের টাকা কম বেশি নিয়ে পিতার সাথে বিবাদের সৃস্টি করেন, পিতার কথাছিল জমিনের ফসল কাটার পর ছেলেকে নিজের মত করে বিয়ে দিবেন, কিন্তু ছেলে নোমান কিছুতেই পিতার কথায় একমত হতে পারেননি, পিতা পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক নোমান নিজ পিতার গলায় কুড়াল দিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে পিতা মামুন মাটিতে ঢলে পড়ে, আশেপাশের লোকজন এসে মামুনকে বড়লেখা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেয়। তাৎক্ষণিক ঘাতক মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বড়লেখা থানায় মামুনের পরিবার নোমানের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। স্থানীয় গ্রামবাসী গত ০১ ডিসেম্বর ২০২৪ইং রবিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় কলাজোড়া বাজারে ঘাতক নোমানের দ্রুত গ্রেপ্তার পাশির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন উক্ত প্রতিবাদ সমাবেশে দক্ষিণবাগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ তার বক্তব্যে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, উক্ত প্রতিবাদ সমাবেশে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমান সাহেব, মাছুম, বেলাল সহ আরো অনেকে বক্তব্য রাখেন এবং ঘাতক নোমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ কে অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক 











