
বৈষম্য বিরোধী সম্পাদক – সাংবাদিক ঐক্য জোট এর আলোচনা সভা আজ বিকেল তিনটায় কাজীর দেউরীস্হ বিশ্ববিদ্যালয় ক্লাব এ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন
বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য, চট্টগ্রাম সাংবাদিক সমাজের অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব মঈনুদ্দিন কাদেরী শওকত।
প্রধান অতিথি থাকবেন দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব ওসমান গণি মনসুর।
প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ এডিটর ফোরাম এর কেন্দ্রীয় পরিষদ এর সভাপতি,
দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব এর সদস্য মিজানুর রহমান চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক 











