
কবিতাঃ পুষ্প এবং কবি
কলমেঃ মুহাম্মদ নুরুল কবির করিমী ।
পুষ্প তোমার জন্ম কোথায়
দেখার বিষয় নয় ,
নজর কাড়া শোভা তোমার
জগৎ করলে জয় ।
কোন কাননে ফুটলে তুমি
সুবাস ছড়াও ঘ্রাণে ,
পূবাল হাওয়া খুশবো আনে
আনন্দ কবি প্রাণে ।
শিউলী ফোঁটা শিশির ভোর
অপরূপ সুন্দর দৃশ্য ,
ষড়ঋতুর সৌন্দর্য্য বিদূর
ব্যাকুল তামাম বিশ্ব ।
বসন্ত কালে গাঙের জলে
পদ্ম,শাপলা ফোটে ,
রঙ-বেরঙের কীট পতঙ্গ
তোমার পানে ছোটে ।
গোলাপ জবা পাঁপড়ী মেলে
দোলছে কবির মন ,
মৌমাছি নাচে গুনগুন গানে
করছে মধু আহরণ ।
কোকিল ডাকে কদম্ব শাঁখে
কবি লিখছে গান ,
নানান ফুলের বাগান দেখে
ছন্দে জাগে প্রাণ ।
কলম কালিতে লিখে কবি
ভূবন বিহারি গীত ,
কবি জাগে পৃথিবী জাগে
সৃষ্টি হয় সংগীত ।
নিজস্ব প্রতিবেদক 











