
রাশেদুল আজীজ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সাথে মত বিনিময় সভা(৯/১১/২০২৪) অনুষ্ঠিত হয়। ন্যায় ও ইনসাফ প্রতিষ্টায় পেশাজীবিদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী ইউনিটের সভাপতি মাওলানা নুরুল আবছার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল হাসান রুমি,কাজী আব্বাস আলী,আনিসুর রহমান চৌধুরী,আনোয়ার জাহান,আহমদ কবির হিরু,আরাফাত বিন ইউসুফ। সভায় পেশাজীবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, আপনারা স্ব-স্ব ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ যেমন সমাজে প্রতিষ্ঠা করবেন। জামায়াতে ইসলামীও স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াত একটি সংগ্রামের নাম। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর যেমন সুদূর ইতিহাস আছে। তেমনি সমাজে মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় দুর্বার সংগ্রাম করে যাচ্ছে। জামায়াতে ইসলামী মনে করে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া পরিপূর্ণ ভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। প্রধান অতিথি আরোও বলেন, আগামীর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে পেশাজীবীদের তিনি পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তৃতায় মাওলানা নুরুল আফসার বলেন, সমাজ, রাষ্ট্র এবং মানুষের কাছে আমরা যেমন দায়বদ্ধ। এ দায়িত্ব অনুভূতিতে আমাদের ভেতর যদি খোদাভীরুতা কাজ করে, তবেই আমরা সফল একজন মানুষ হতে পারবো।
নিজস্ব প্রতিবেদক 











