০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব পালনে আইনগত বাধা নেই

জেলা প্রশাসকের প্রশাসনিক আদেশে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা
===================================

বৈষম্য বিরোধী আন্দোলন এবং গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চালিত আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয় ৫ই আগস্ট, ২০২৪ খ্রি. সোমবার অপরাহ্নে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে। ৬ই আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ক্লাবের নীতিবান স্থায়ী সদস্য, সাংবাদিক-সম্পাদক- জনতার বিশাল সমাবেশে ফ্যাসিবাদের মদদপুষ্ট সাবেক কমিটি বিলুপ্ত করে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। চট্টগ্রাম প্রেসক্লাবের সর্বশেষ আইনগত অবস্থান জানিয়ে সমাজসেবা দফতর থেকে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মইনুদ্দীন কাদেরী শওকত ও সদস্য সচিব গোলাম মাওলা মুরাদকে চিঠি দেয়া হয়েছে। পূর্বের বিলুপ্ত কমিটির তৎপরতা অব্যাহত রাখায় অন্তর্বর্তী কমিটি দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়। গত ২৭ শে অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে জেলা প্রশাসক জনাবা ফরিদা খানম ফ্যাসিবাদের মদদপুষ্ট ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেবার আদেশ দেয়ায় অন্তর্বর্তী কমিটি দায়িত্ব পালনে আইনগত কোন বাধা নেই। এখন থেকে অন্তর্বর্তী কমিটি দায়িত্ব পালন করতে পারবে। তবে, অন্তর্বর্তী কমিটির সকল সদস্য চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য না হবার কারণে আইনগত জটিলতা সৃষ্টির আশংকায় তাদের স্থলে ক্লাবের স্থায়ী সদস্যদের মধ্য থেকে তা পূরণ করে এবং তাদেরকে চট্টগ্রাম প্রেসক্লাব সহায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। ৬ই আগস্ট ঘোষিত ও গঠিত অন্তর্বর্তী কমিটি রদবদল সহ এবং চট্টগ্রাম প্রেসক্লাব সহায়ক কমিটির কর্মকর্তা-সদস্যদের নাম অতিসত্বর ঘোষণা করা হবে। সহায়ক কমিটি ক্লাব পরিচালনায় সার্বিকভাবে অন্তর্বর্তী কমিটিকে সহযোগিতা ও পরামর্শ দেবে।

সময় : ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪