শান্ত ইসলাম দিপু, বাজারে সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রাম নগরীর বায়েজীদে থানাধীন বিভিন্ন এলাকায় তারুণ্যের জাগরণের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার( ২৮ ই অক্টোবর) সকাল থেকে নগরীর, মোহাম্মদ নগর, শান্তিনগর এলাকা গুলোতে শাকসবজি, কাঁচা তরকারি বিক্রি কর্মসূচি উদ্বোধন করেন ৪৩নং ওয়ার্ড-বিএনপির সভাপতি এডভোকেট এফ এ সেলিম। উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু মূসা ও ৪৩নং ওয়ার্ড-বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।উদ্ধোধনের পরপরই স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। তারুণ্যের জাগরণের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম ইমরান বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি, কাঁচা তরকারি বিক্রির কর্মসূচি চলমান থাকবে। পাইকারি ব্যাবসায়ী থেকে বেশ কিছু সবজি আনা হয়েছে। এরমধ্যে আলু ৫৪, কৈডা ৩০, পটল ৪০, শসা ২৬, লাউ ২২, ডিম ডজন ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: ইখলাছুর রহমান বলেন..আমরা পাইকারি আড়তদার থেকে এসব পণ্য কিনে এনে ক্রয়কৃত দামে বিক্রি করছি। এসময় সবজি কিনতে আসা ফজল আহমদ বলেন, নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। ৫০-৭০ টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না বাজারে। কিন্তু এখানে প্রায় সব সবজি ৫০ টাকার নিচে, তাই এখান থেকে সবজি কিনেছি। বাজারে দাম বাড়ানোর পেছনে কাদের হাত আছে তাদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা ন্যায্য দামে বাজার করতে চাই। এসময় সবজি কিনতে আসা আরো বেশ কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, বাজারে গেলে সবজির দাম শুনে ভয় লাগে। আমাদের মতো নিম্নবিত্তের মানুষের জন্য জীবন চলা অনেক কঠিন হয়ে গেছে।তারুণ্যের জাগরণ উদ্যোগে কম দামে সবজি বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানাই। এতে করে এলাকার নিন্মবিত্ত মানুষ কিছুটা স্বস্তি পাবে। বাজারেও এর প্রভাব পড়বে। সিন্ডিকেট বেকায়দায় পড়বে। যতদিন সিন্ডিকেট ভাঙতে পারবে না, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি। উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন-সংগঠনের কেন্দীয় কমিটির সহ-সভাপতি সহ-সভাপতি সাখাওয়াত হেসেন, মো:রবিউল হাসান বাবু, সাধারণ সম্পাদক, মাহাবুবুল আলম সৈকত, মুনাফাবিহীন বিক্রয় কমিটির সদস্যসচিব ও সংগঠনের সহ: সাধারণ সম্পাদক, মহিবুল আলম, জাকির হোসেন, ইব্রাহিম খলিল রনি, আতিকুল ইসলাম সাংগনিক সম্পাদক মো: লিটন, সাইফুল ইসলাম, রবিউল হাসান, মো: মেহেদী, মো: শরিফ, বেল্লাল হোসেন রবিন,সায়মুন সিদ্দিক অন্তর, রাকিব, মহসিন, মেহেরাব, ফাহিম,নিরব, জয় সহ আরোও অনেকেই।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ