০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ওই সাংবাদিকদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারা যুদ্ধের সংবাদ কাভার করছিলেন।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে।

তাছাড়া গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।

গাজার সিভিল ডিফেন্স জানায়, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিন ও লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে ও লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ।

ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

সময় : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪