
বোয়ালখালীতে গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বোয়ালখালী থানা পুলিশের অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন আটককৃতরা হলেন, বোয়ালখালী পৌরসভার ৯নং ওর্যাডের পশ্চিম গোমদন্ডী (মজল্লা জমাদার বাড়ী) মৃত ওছিয়র রহমান ছেলে মোঃ বখতিয়ার আলম (৫২) ও একই এলাকার ফজুর বাপের বাড়ীর মৃত কবির আহমদ ছেলে মোঃ সিরাজুল ইসলাম প্রঃ বালি মিস্ত্রি। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, গরুসহ আটক দুই চোর চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । গরু চুরি রোধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 











