০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিনা টিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

টেস্ট ম্যাচে গ্যালারিতে দর্শক টানতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইউনিফর্ম পরিহিত থাকলে আর স্টুডেন্ট আইডি দেখালেই তারা প্রবেশ করতে পারতেন মাঠে। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার সিরিজে নিরাপত্তা কারণে আগের প্রথা থেকে সরে এসেছেন আয়োজকরা। এতে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। স্টেডিয়াম গেটের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে প্রতিবাদ জানিয়েছেন তারা। মিরপুরে টেস্ট শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে দেখা গেছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবের সঙ্গে আছেন সেনা সদস্যরাও। ৫ নম্বর গেটে বিনা টিকিটে খেলা দেখতে এসে ব্যর্থ হওয়া স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ‘বিসিবি ভুয়া’ ‘বিসিবি ভুয়া’ বলে স্লোগান দেন।

সময় : ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪