০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিগত নির্বাচনে ‘অবৈধভাবে নির্বাচিতদের’ যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত তিনটি নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন, আগামী নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, বর্তমান অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে বাধা সৃষ্টি করবে।

শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তাদেরকে প্রধান উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার বরাতে তার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খুব শিগগিরই সার্স কমিটি গঠন করা হবে। রীতি অনুযায়ী এ কমিটিতে ৬ জন সদস্য থাকবেন। শনিবার এই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেয়।

সময় : ০৩:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪