০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জন স্থান পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।

নিজস্ব প্রতিনিধিঃ মোহাম্মদ টিপু সুলতান,   আজ ১২ই অক্টোবর ২০২৪ খ্রি. শারদীয় দুর্গাপূজার মহানবমীতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা তরুণ সংঘ পূজামণ্ডপ ও চট্টগ্রাম বন্দর পূজামন্দির মণ্ডপ, ইপিজেড থানাধীন দীপিকা সংঘ পূজামণ্ডপ এবং পতেঙ্গা থানাধীন শ্যামা সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। তিনি নগরীর পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদ্‌যাপনের বিষয়ে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে মান্যবর কমিশনার মহোদয় পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রতিমা বিসর্জন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিসর্জনের কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পাদনের লক্ষ্যে সিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগ, ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এই সময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আ স ম মোস্তাইন হোসেন, বিপিএম-বার; উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব মুহাম্মদ আলী হোসেন, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব শাকিলা সোলতানা ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

সময় : ০৯:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪