চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ডাঃ শাহাদাত হোসেন কে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট ঘোষণা ! এর আগে বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, চট্টগ্রাম এ দায়েরকৃত নির্বাচনি ট্রাইব্যুনাল মামলা নং-০২/২০২১ এর ০১ অক্টোবর ২০২৪ তারিখের আদেশে ২৭/০১/২০২১ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 'নৌকা' প্রতীক এর প্রার্থী ১নং বিবাদী জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী-কে নির্বাচিত ঘোষণা বাতিল করে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন-কে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয় ! এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যোগদান করতে আর কোন বাধা রইল না।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ