কলকাতা প্রতিনিধি- আসাদ আলী, অদ্য ২৯/০৯/২০২৪ তারিখ রবিবার সকাল ১১ টায় প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সুন্দরবনের বাসন্তীতে চম্পা মহিলা সোসাইটি প্রাঙ্গণে। প্রায় ৪০০ বাঘ বিধবা মা ও বাঘের দ্বারা আহত শতাধিক মৌলে ও মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশ নেন। শারদ উৎসবের প্রাক্কালে এইসব হতভাগ্য মায়েরা ও ভাইয়েরা যাতে একটু সুখ স্বস্তি ও আনন্দে কাটাতে পারেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রাক্তন শিক্ষক অমল নায়েক সে কথাই জানান এবং তাঁদের জন্য দুটি করে নতুন শাড়ি, নতুন বস্ত্র, মশারি, খাদ্য সামগ্রী- চাল, ডাল, সোয়াবিন, সরষের তেল, মুড়ি, বিস্কুট ইত্যাদি তুলে দেওয়া হয় তাদের হাতে। বাঘ বিধবা মায়েদের জীবিকার দাবিতে মৎস্যজীবী ও মৌলেদের সুরক্ষা, সুন্দরবনের বাঘ, বাদা বন ও নদী বাঁধ রক্ষা ও সংরক্ষণের দাবিতে এই পথ মিছিল হয়। সুন্দরবন রক্ষার দাবিতে হয় একটি আলোচনা সভা এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে কুড়িটি স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা অংশ নেন এবং তাঁদের সুচিন্তিত মতামত জানান। সমন্বয় রক্ষাকারী ও সার্বিক পরিচালনায় ছিলেন যতীন্দ্রনাথ সরকার ও বিলাস মাল।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ