মোঃ সালেক উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:- ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ, ৮ নং ওয়ার্ডের, (সাতঘড়িয়া পাড়া), আওয়ামী লীগের সভাপতি দানা মিয়া সওদাগর অপর আসামি হলেন:- সীতাকুণ্ড ৩ নং পৌরসভা, ৬ নং ওয়ার্ডের, (নলুয়া পাড়া গ্রাম), আব্দুল মান্নান সদাগর।আসামিদের বুধবার সন্ধ্যায় আনুমানিক ছয় ঘটিকার সময় সীতাকুণ্ড, ফকিরহাট, এলাকা হতে গ্রেপ্তার করা হয়। জানাজায়,গত ১৮ই সেপ্টেম্বর ২০২৪ইং বুধবার আবদুল মান্নান (৩৭) নামে জামায়াতের এক কর্মী পিতা মো. হানিফ সাং গোয়ালিয়া, থানা সোনাগাজী চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৭ জন সীতাকুণ্ডের আওয়ামী নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও হত্যার চেষ্টায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন। গত ৩রা আগস্ট সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ও সীতাকুণ্ড ডিগ্রি কলেজের মুখ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সীতাকুণ্ড শাখা মিছিল শুরু করে। মিছিলটি দক্ষিণ বাইপাস সীতাকুণ্ড পৌরসভার মুখে শেষ করে। মিছিলে অংশ নেয়ায়। আসামিরা সিটিভি ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে পরদিন ৪ঠা আগস্ট শিক্ষার্থীদের মিছিলে পথরোধে করে। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাবেক এমপি এস এম আল মামুনের নির্দেশে আসামিরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় এস এম আল মামুন অভিযোগকারীর গলায় ছুরি ধরে এবং তার অন্যান্য সহযোগীরা রড দিয়ে অভিযোগকারীর মাথায় আঘাত করার চেষ্টা করে। পরে আসামিরা অভিযোগকারীর ওপর হামলা চালায় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে আসামিরা অভিযোগকারীর বাসায় প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। পাশাপাশি অভিযোগকারীকে জানে মেরে ফেলার হুমকি দেয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ